Posts

Showing posts from March, 2024
Image
  ●ডাইরী থেকে● ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরী ১২ ডিসেম্বর ২০২২ কানিশাইল এলাকা নিয়ে কিছু লিখার ইচ্ছা জাগলো। আগে ডাইরী লিখতাম নিয়মিত। কানিশাইল কবে এসেছিলাম, এটা খোঁজ করতে গিয়ে লিখিত ৫/৬ টা ডাইরীর মধ্যে ২ টা ডাইরী পুরোটা পড়া হয়ে গেছে। বিভিন্ন সময়ের অনেক স্মৃতি, ঘটনা, সুন্দর মুহূর্ত, যেগুলো ডাইরীতে না লিখলে হয়তো আজীবনের জন্য ভুলে যেতাম। দুঃখের বিষয় হলো, গত দেড়/২ বছর থেকে ডাইরী লেখা হচ্ছে না। ২০১৬ সালে সিলেট আসার পর বিভিন্ন এলাকায় থেকেছি, বলতে গেলে হিমুর মত ছিলাম। প্রথমে কাজিরবাজার মাদরাসায় (হিফজুল কুরআন রিভিশন দেওয়ার জন্য প্রায় চার মাসের মত ছিলাম), তারপর তপুবন, উপশহর কিছুদিন, আম্বরখানায় প্রায় অনেকদিন, এরপর পীরমহল্লা কিছু দিন, সাগরদিঘীরপার ১ মাসের মত। অর্থ্যাৎ ১৬ সালের মধ্যখান থেকে নিয়ে ১৯ সালের মধ্যখান পর্যন্ত তিন বছরে ৬ টা জায়গা পরিবর্তন করেছি। ২০১৯ সালের ২৭ জুন  Oliur Rahman  ভাইয়ের মাধ্যমে এসেছিলাম এই এলাকায়। যেখানে আগের তিন বছরে ৬ জায়গা পরিবর্তন সেখানে কানিশাইলে অবস্থান প্রায় সাড়ে তিন বছরেরও বেশি। অবশ্যই বলার অপেক্ষা রাখেনা যে, এখানে কিছু ভিন্ন রকম সুবিধা রয়...

আমার বন্ধু রাশেদ

Image
  ■Book Review■ বইয়ের নাম : আমার বন্ধু রাশেদ লেখকের নাম : মুহম্মদ জাফর ইকবাল প্রকাশনী : কাকলী প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ১৯৯৪ পৃষ্ঠা : ১১২ মুক্তিযুদ্ধে শিশু কিশোরদের অংশগ্রহণের বিষয়টি সাহিত্যে সেভাবে আলোচিত হয়নি। এক্ষেত্রে ড. মুহম্মদ জাফর ইকবাল স্যার তাদের অবদান নিয়ে স্বতন্ত্র একটি উপন্যাস লিখে বিষয়টি সবার সামনে তুলে ধরেছেন। লাড্ডু নামের ছেলেটি স্কুলে ভর্তি হলে শ্রেণী শিক্ষক মজিদ স্যার তার নাম রাখেন রাশেদ হাসান। ভর্তি হওয়ার কিছু দিনের মধ্যেই দিলীপ, ফজলু, আশরাফ এবং ইবু তার ভালো বন্ধু হয়ে যায়। বাবার কাছ থেকে রাজনীতির ধারা শেখা রাশেদ দিনের বেলা যদিও স্কুলে যেত, কিন্তু রাত হলে ঠিকই বেরিয়ে পড়ত মশাল হাতে মিছিলে। এমনকি একসময় সকলের অগোচরে রাশেদ তার চার বন্ধুসহ মুক্তিবাহিনীর সাথে কাজ করা শুরু করলো। অন্যদিকে তাদের প্রিয় শফিক ভাই কাউকে না জানিয়ে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যোগ দেন। এমনকি ভালোবাসার মানুষ অরু আপাকেও না জানিয়ে। রাশেদের পরামর্শে চারবন্ধু গুলির বেল্ট শরীরে বেঁধে বিভিন্ন ভান করে রাজাকার ও মিলিটারির সামনে দিয়ে মুক্তিবাহিনীর কাছে পৌঁছে দিত। মিলিটারির হাতে ধরা পড়া শফিক ভাইকে তারা ফাসির ...