📚 অসাধারণ জীবন ঘনিষ্ঠ দুটি উপন্যাস পড়লাম
**২. অসুখপাখি** ✍️ সোহেল নওরোজ | 📖 কুঁড়েঘর প্রকাশনি লিমিটেড | পৃষ্ঠা: ১০১ | মূল্য: ২৫০৳ নব্বইয়ের দশকের গ্রামীণ পটভূমিতে লেখা এই উপন্যাস মানবমনের গভীরে আলো ফেলে। 💬 মনে দাগ কাটা কিছু লাইন: > "পুরুষ হয়ে জন্মানোর অন্যতম অসুবিধা হলো তারা চাইলেই কাঁদতে পারে না। তারা কান্না বয়ে বেড়াতে চায়।" > "পাপ করা সহজ, মুছে ফেলা সহজ নয়।" > "মনের ক্ষুধা পেটের ক্ষুধার চেয়ে বড়।" > "মায়েদের কান্নার ভেতরও দোয়া থাকে।" --- --- নব্বইয়ের দশকের বাংলাদেশের জীবনচিত্র নিয়ে লেখা দুটি উপন্যাস — যা পড়তে গিয়ে বারবার থামতে হয়েছে, ভাবতে হয়েছে। --- **১. জাগরণে বিভাবরী** ✍️ সমর ইসলাম | 📖 বইঘর | পৃষ্ঠা: ৮০ | মূল্য: ১৮০৳ নব্বই দশকের বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক জামিলের জীবনের ইতিবৃত্ত। সাধারণ জীবনের ভেতরে কত গভীর কথা লুকিয়ে থাকে — এই বই তা মনে করিয়ে দেয়। 💬 মনে দাগ কাটা কিছু লাইন: > "মন খারাপ অনেকটা ছোঁয়াচে রোগের মতো। একজনের মন খারাপ হলে পাশের জনে তা সংক্রামিত হয়।" > "মানুষ কত টাকা খরচ করে সমুদ্র সৈকতে গিয়ে সূর্যোদয়-সূর্যাস্ত দেখে...